ছাতকে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ AM

ছাতকে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ০৯:৪৬:৩৫ PM

ছাতকে আর্জেন্টিনা সমর্থকদের  আনন্দ মিছিল

ছবি:সংগৃহীত


ফিফা বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে সুনামগঞ্জের ছাতকে বিশাল আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শত শত ভক্ত-সমর্থকের অংশগ্রহণে পুরো শহরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বিকেল ৪টায় ছাতক পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকার আর্জেন্টিনা সমর্থকরা একত্রিত হয়ে এ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অলিগলি প্রদক্ষিণ করে।

এ সময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, হাতে ছিল প্রিয় দলের পতাকা। ‘আর্জেন্টিনা-আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন বয়সী ভক্তরা।

মিছিলে অংশ নেওয়া কয়েকজন সমর্থক জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেই তাদের এ আয়োজন।

ছাতক পৌরসভা ও আশপাশের এলাকার সর্বস্তরের আর্জেন্টিনা ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ আনন্দ মিছিল শহরে এক ভিন্নমাত্রার উৎসবের আবহ তৈরি করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,