জগন্নাথপুরে ভ*য়াবহ লোডশেডিং, অ*তিষ্ঠ জনজীবন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ AM

জগন্নাথপুরে ভ*য়াবহ লোডশেডিং, অ*তিষ্ঠ জনজীবন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১২:০৫:০০ AM

জগন্নাথপুরে ভ*য়াবহ লোডশেডিং, অ*তিষ্ঠ জনজীবন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আবারও ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।

গ্রাহকদের অভিযোগ, শনিবার (১৩ জুন) সন্ধ্যা থেকে রোববার (১৪ জুন) বিকেল পর্যন্ত গড়ে ১৪ থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তবে স্থানীয় বিদ্যুৎ অফিস বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই হঠাৎ করে বিদ্যুৎ পরিস্থিতির অবনতি ঘটে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

পৌরশহরের বাসিন্দা আলী হোসেন বলেন, গত এপ্রিল মাসে ভয়াবহ লোডশেডিংয়ের পর আবারও জগন্নাথপুরের বিদ্যুৎ পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকলে গ্রামীণফোনের নেটওয়ার্ক, ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগে সমস্যা দেখা দেয়। পাশাপাশি পানির মোটর চালানো সম্ভব হয় না। এতে মানুষের দুর্ভোগ বেড়ে যায়।

ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা ফজলুর রহমান বলেন, রাতে দুই থেকে তিন ঘণ্টা পর বিদ্যুৎ আসে, আবার এক ঘণ্টারও কম সময় পর চলে যায়। দিনের বেলায় পরিস্থিতি আরও খারাপ। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুতের ভোগান্তিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সংকট দেখা দেওয়ায় জগন্নাথপুরেও লোডশেডিং করতে হচ্ছে।

তিনি জানান, দিনের বেলায় জগন্নাথপুরে বিদ্যুতের চাহিদা রয়েছে গড়ে ৮ থেকে সাড়ে ৮ মেগাওয়াট। কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে ৩ মেগাওয়াট। আর রাতে চাহিদা প্রায় সাড়ে ৯ মেগাওয়াট হলেও পাওয়া যাচ্ছে প্রায় ৪ মেগাওয়াট। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং বেড়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,
কুলাউড়ায় এনসিপির দুপ/ক্ষের সং/ঘর্ষ, আ/হত ৭
বড়লেখা সীমান্তে বিজিবি-চো/রাকার/বারিদের গো/লাগু/লি
সিলেট সী'মান্তে ৪৬ লাখ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ ‍শিশুর মৃ'ত্যু
উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক