সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ AM

বিক্ষোভ সমাবেশে বক্তারা

সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ১২:২৮:৩২ AM

সিলেটের  মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না

ছবি:সংগৃহীত


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুন) রাত ৮টায় সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিলাগড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সিলেটের পবিত্র মাটিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান হবে না। তারা অভিযোগ করেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীরা রাজপথে প্রস্তুত রয়েছেন।

বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সিদ্দেক আলীর সভাপতিত্বে এবং মহানগর তাঁতী দলের সদস্য জামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী ও শহীদ জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অপর্ণ ঘোষ।

এ সময় বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহপরাণ (রহ.) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দীপক রায়, বিএনপি নেতা তসলীম উদ্দিন, মাহবুব হোসেন মিলন, জুনেদ আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন, তাঁতী দলের নেতৃবৃন্দ দেওয়ান কামরান, সাজ্জাদুর রহমান সাজু, সেলিম আহমদ, রফিক আহমদ, সেলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ