ফাইল ছবি
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪ জনে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশুর মধ্যে রয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চাতুরবাগ এলাকার একজন ও সিলেটের ওসমানীনগর উপজেলার একজন।
এ পর্যন্ত সিলেট বিভাগে জেলাভিত্তিক মৃতের সংখ্যা হলো- সুনামগঞ্জে ৩১ জন, সিলেটে ২৮ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৬৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন দুইজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৭১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




