নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শাবিপ্রবি
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৬ PM

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শাবিপ্রবি

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৫:৫৪:৫২ PM

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শাবিপ্রবি

সংগৃহিত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Shahjalal University of Science and Technology) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী Ariful Haque Chowdhury। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সৌভাগ্যবান। এখান থেকেই ভবিষ্যতের শিক্ষাবিদ, গবেষক ও নেতৃত্ব গড়ে উঠবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন ও খাবারের মানোন্নয়নে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, শাবিপ্রবির বর্তমান অবস্থানে পৌঁছাতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকে তারা শাবিপ্রবি পরিবারের অংশ। প্রশাসন সময়মতো একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর এবং ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। কোনো সমস্যায় পড়লে শিক্ষার্থীদের দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।

জৈন্তাবার্তা/সুলতানা