গোলাপগঞ্জে অনলাইন জু'য়া চক্রের দুই সদস্য গ্রে'প্তার
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৬ PM

গোলাপগঞ্জে অনলাইন জু'য়া চক্রের দুই সদস্য গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ০২:২৩:৫১ PM

গোলাপগঞ্জে অনলাইন জু'য়া চক্রের দুই সদস্য গ্রে'প্তার


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়ার তালিকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুন) রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- হেতিমগঞ্জের কায়স্থগ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) ও একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ২শ টাকায় ৩ হাজার টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়া খেলায় অংশগ্রহণ করিয়ে কমিশন লাভ করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গোলাপগঞ্জ থানায় মামলা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর