জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ০১:০৩:৫৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ডে মরহুম বাম্পার কবিরের স্মরণে তিনদিনব্যাপী আসামপাড়া প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, নেতৃত্বের গুণাবলী, পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত চেতনা সৃষ্টি করে। বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণরা যখন মাঠে ব্যস্ত থাকবে, তখন তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাই প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুখ মিয়া, উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমেদ, আব্দুস সামাদ, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদার, আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমেদ মেম্বার, ওমর ফারুখ, আব্দুল জলিল, রাজু আহমেদ রাজাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী ম্যাচে রাজা একাদশ মুখোমুখি হয় জলিল একাদশের। তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার তাঁর বক্তব্যে মরহুম বাবা বাম্পার কবিরের রুহের মাগফিরাত কামনা করে ইউনিয়নবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করে বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনা গড়ে ওঠে। ভবিষ্যতেও যুবসমাজের পাশে থেকে এ ধরনের ক্রীড়া আয়োজনের নিয়মিত পৃষ্ঠপোষকতা করব এবং সুস্থ সমাজ গঠনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী