সাস্ট ফিটনেস ক্লাবের 'প্যাডেল টু লাক্কাতুড়া'
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সাস্ট ফিটনেস ক্লাবের 'প্যাডেল টু লাক্কাতুড়া'

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০২:৫৮:৪৬ অপরাহ্ন

সাস্ট ফিটনেস ক্লাবের 'প্যাডেল টু লাক্কাতুড়া'


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে সাস্ট ফিটনেস ক্লাব। সম্প্রতি তারা "প্যাডেল টু লাক্কাতুড়া" নামে একটি সাইক্লিং ইভেন্টের আয়োজন করে, যেখানে শতাধিক অংশগ্রহণকারী অংশ নেয়। দৃষ্টিনন্দন চা-বাগানের মধ্য দিয়ে সুদীর্ঘ গিরিপথসহ প্রায় ২০ কিলোমিটার সাইকেল রাইড করা হয়।

কর্মসূচির সমাপনীতে শাবিপ্রবির উপাচার্য এবং সংগঠনের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। তারা ক্যাম্পাসের সাংস্কৃতিক অঙ্গনে নান্দনিকতা ও সাস্ট ফিটনেস ক্লাবের যোগসূত্র তুলে ধরেন।

এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিলুপ্ত হওয়া কমিটি ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে প্রায় ১০ মাসব্যাপী কার্যকর ছিল।

নতুন আহ্বায়ক কমিটিতে আছেন- আহ্বায়ক মো. তারেকুল ইসলাম, সদস্য আরাফাত আহমেদ সজীব এবং সদস্য সচিব আমির হামজা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী