গোয়াইনঘাটে পল্লী উন্নয়ন দিবস পালন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পল্লী উন্নয়ন দিবস পালন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০২:৩৫:৫২ অপরাহ্ন

গোয়াইনঘাটে পল্লী উন্নয়ন দিবস পালন


'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, পল্লী উন্নয়নের ওপর নির্মিত বিশেষ ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা এবং সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং টেকসই উন্নয়নের ধারা বজায় রাখতে বিআরডিবির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি সুফলভোগীদের অর্জিত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, উপজেলা বিএনপি'র সভাপতি মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান শুভ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, বিআরডিবি গোয়াইনঘাটের সাবেক সভাপতি লোকমান উদ্দিন, কামরুজ্জামান মুকুল ও গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পল্লী উন্নয়নের অংশ হিসেবে বিআরডিবির উপকারভোগী ও সুফলভোগীদের মাঝে ঋণ এবং বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিআরডিবির বিপুল সংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী