গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধা*ক্কায় সিএনজি যাত্রী নি হ ত, স্ত্রী-সন্তানসহ ৩ জন আ হ ত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধা*ক্কায় সিএনজি যাত্রী নি হ ত, স্ত্রী-সন্তানসহ ৩ জন আ হ ত

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৪:৫৩:০১ অপরাহ্ন

গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধা*ক্কায় সিএনজি যাত্রী নি হ ত, স্ত্রী-সন্তানসহ ৩ জন আ হ ত

সংগৃহীত


সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে আখদ্দছ আলী (৬০)।

আহতরা হলেন নিহতের স্ত্রী রোকসানা বেগম (৩৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাগনা ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জাহিদ উদ্দিন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী