গোয়াইনঘাটে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যুক্তরাজ্য প্রবাসী কাওছার'র টেবিল উপহার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যুক্তরাজ্য প্রবাসী কাওছার'র টেবিল উপহার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৫:২৭:৩২ অপরাহ্ন

গোয়াইনঘাটে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদেরকে যুক্তরাজ্য প্রবাসী কাওছার'র টেবিল উপহার

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলমনগর মোহাম্মাদিয়া ইসলামিয়া একাডেমী এন্ড মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের কে মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের পক্ষ থেকে পড়ার টেবিল উপহার প্রদান করা হয়েছে।
১১জুন সোমবার দুপুরে মাদ্রাসার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী ও মনোযোগী করতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি বিএনপি নেতা ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের অর্থায়নে এসব টেবিল উপহার প্রদান করা হয়।

পরগানার বিশিষ্ট মুরব্বি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক কাউসার আহমদ জাফলংগীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,১১ নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি 
আলহাজ্ব সিরাজ উদ্দিন।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সাইফুল ইসলাম আল হাবিবী। বিশেষ অতিথি ছিলেন,সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক ডাঃ তাজ উদ্দীন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আল আমিন,ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি সুরুজ আলী, মিলন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন,মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে টেবিল উপহার দেওয়া একটি চমৎকার ও কল্যাণকর উদ্যোগ। মেঝেতে বসে পড়ার কারণে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। তারা বলেন কাওছার আহমদের এই উপহার দুনিয়া ও আখেরাতে তার ও পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী