সৌর শিখার প্রথম এক্সরে ছবি পাঠাল ভারতের আদিত্য এল-১
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০১ PM

সৌর শিখার প্রথম এক্সরে ছবি পাঠাল ভারতের আদিত্য এল-১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০২:৩২:৩৪ AM

সৌর শিখার প্রথম এক্সরে ছবি পাঠাল ভারতের আদিত্য এল-১

ইসরোর সৌরযান ‘আদিত্য এল১’


গেল সেপ্টেম্বর ভারত তার প্রথম সূর্যাভিযানের যাত্রা শুরু করেছে। ২ সেপ্টম্বর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সৌরযান ‘আদিত্য এল১’ সূর্যের পথে রওনা করে।  

লাগরেঞ্জ পয়েন্টের দিকে এখনও এগিয়ে চলছে এই সৌরযান। তার মধ্যেই সৌর শিখার প্রথম এক্সরে ছবি পাঠাল সেটি। 

আদিত্য এল১ এ রয়েছে এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার। এর মাধ্যমেই ধরা পড়েছে সূর্যের শিখার বিস্ফোরণের একটি পর্যায়। সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণে তৈরি হয় এই সৌর শিখা। প্রাথমিকভাবে এক্স রশ্মি এবং অতিবেগুনি আলোর আকারে বিচ্ছুরিত হয় এই শিখা। 

মনে করা হয়, সূর্যের বায়ুমণ্ডলে সঞ্চিত চৌম্বকীয় শক্তির মুক্তি ঘটলেই উৎপন্ন হয় সৌরশিখা। ২৯ অক্টোবর প্রায় ১০ ঘণ্টার জন্য প্রথম বার পর্যবেক্ষণ চালিয়েছিল আদিত্য এল১। তখনই ধরা পড়েছিল এই সৌর শিখার একটি পর্যায়।

সূর্য এবং পৃথিবীর জলবায়ুর ওপর এর প্রভাব বুঝতেই এই অভিযান। আদিত্য-এল১ সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে। পৃথিবী থেকে তার দূরত্ব হবে ১৫ লাখ কিলোমিটার। সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য এর ফলে বিজ্ঞানীরা জানতে পারবেন বলে মনে করা হচ্ছে। সূর্যের করোনা, ফোটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ার সম্পর্কেও অনেক অজানা তথ্য পেতে পারে ইসরো। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে টানা ৫ দিন ভারী বৃষ্টির আভাস
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫