কোম্পানীগঞ্জে দুর্নী*তি প্র*তিরোধ কমিটির পরিচিতি সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে দুর্নী*তি প্র*তিরোধ কমিটির পরিচিতি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১০:৫৭:৩১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে দুর্নী*তি প্র*তিরোধ কমিটির পরিচিতি সভা

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

সভায় দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নিয়ে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন’-এই প্রতিপাদ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. এমাদ উদ্দিন ও মো. বশির আহমদ, সদস্য মো. লিয়াকত আলী, বিনুদ সরকার, মাসুক রানা, মো. আব্দুল হেকীম, মো. আমিনুর রহমান জসিম এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২২ জুন দুর্নীতি প্রতিরোধ কমিটির নয় সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কমিটি তিন বছরের জন্য অনুমোদন লাভ করে। পরিচিতি সভার মাধ্যমে নবগঠিত কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী