বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাবাজার বিদ্যালয়
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ AM

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাবাজার বিদ্যালয়

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৭/২০২৬ ০৬:৫০:৩৯ PM

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন  বিতর্কে চ্যাম্পিয়ন বাংলাবাজার বিদ্যালয়

সংগৃহীত


বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানের ৩০টি বিজয়ী বির্তক দল নিয়ে ইউনিয়ন পর্যায়ে দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে| বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ে ৫ম দিন ২০ জুলাই ২০২৬ইং সকাল ১১টায় আজিজপুর উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়| এতে পশ্চিম গৌরীপুর  ইউনিয়নের ৪টি প্রতিষ্ঠান  অংশ গ্রহন করে| 

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাবাজার উচ্চ বিদ্যালয় দল| বির্তকে অংশ  গ্রহন করেন দলনেতা মোনালিসা আক্তার, সদস্য সায়েরা ইসলাম নাফিজা, পড়সী রানী দাস| রানার্সআপ হয়েছে জেসমিন সাদ উচ্চ বিদ্যালয় দল| দলনেতা তাছনিয়া রহমান, সদস্য মুয়াজ উদ্দিন, হালিমা বেগম| পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বাংলাবাজার উচ্চ বিদ্যালয় দলনেতা মোনালিসা আক্তার| এছাড়াও প্রতিযোগিতায় আজিজপুর উচ্চ বিদ্যালয়, আতাশন আলিম মাদরাসা, দল অংশ গ্রহন করে| 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন আজিজপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সামছুল ইসলাম| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দেবাশ্রিত দাশ, মোঃ মনিরুজ্জামান, আব্দুল জলিল, ঝলন কান্তি দাশ, আরিফুর রহমান, আব্দুল আলিম, মুজিবুর রহমান| মডারেটারের দায়িত্ব পালন করেন শিক্ষক আশিকিবিল্লাহ|  আলোচনা শেষে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়|

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক