সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৭/২০২৬ ০১:১১:৩২ অপরাহ্ন

সিলেটে সোয়া ৩ কোটি টাকার চো'রাই পণ্য জ'ব্দ


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বিজিবির যৌথ অভিযানে সিলেট নগরী থেকে আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) র‍্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে, সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও কসমেটিকস বহন করা হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আভিযানিক দলটি টিলাগড় এলাকায় সন্দেহভাজন কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করে। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি কোতোয়ালী থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল আনলোড করে চলে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব ও বিজিবির সদস্যরা সেটিকে আটক করেন।

পরে কাভার্ড ভ্যানের চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সুরমা আবাসিক এলাকার ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে ১ লাখ ৭৭ হাজার ৬৩০টি ভারতীয় বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০০টি ভারতীয় শাড়ি, ৮০টি ACNASOPT ফেসওয়াশ, ১০০টি KETODERM শ্যাম্পু, ২৯টি GLUSTER সিরাম, ১ হাজার ২৯০ বোতল CODL সিরাপ এবং ৪৯৭ বোতল BONZVA সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব ভারতীয় চোরাচালানীর পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী