কৃষি ও পল্লি ঋণের লক্ষ্যমাত্রা বাড়ল ২১ হাজার কোটি টাকা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কৃষি ও পল্লি ঋণের লক্ষ্যমাত্রা বাড়ল ২১ হাজার কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৩:৫৮:১৫ অপরাহ্ন

কৃষি ও পল্লি ঋণের লক্ষ্যমাত্রা বাড়ল ২১ হাজার কোটি টাকা

সংগৃহীত


কৃষি ও পল্লি অর্থনীতিকে আরও চাঙা করতে নতুন অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণে বড় লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে মোট ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে।আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ নীতিমালা ও কর্মসূচির উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন।এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ কৃষি ঋণ বিভাগের কর্মকর্তারা এবং তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।একই অনুষ্ঠানে কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা ওয়েব-বেসড এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতিমালায় বলা হয়েছে, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো পল্লি অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় ও জীবনমান উন্নয়ন। কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেও কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এ লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লক্ষ্যমাত্রায় বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে।কৃষি ও পল্লি অর্থনীতিকে আরও চাঙা করতে নতুন অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণে বড় লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে মোট ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়।বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ নীতিমালা ও কর্মসূচির উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন।এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ কৃষি ঋণ বিভাগের কর্মকর্তারা এবং তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।একই অনুষ্ঠানে কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা ওয়েব-বেসড এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতিমালায় বলা হয়েছে, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো পল্লি অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় ও জীবনমান উন্নয়ন। কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেও কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এ লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লক্ষ্যমাত্রায় বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা