মাধবপুরে অ'গ্নিকা'ণ্ডে দোকান পু'ড়ে ছা'ই
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ PM

মাধবপুরে অ'গ্নিকা'ণ্ডে দোকান পু'ড়ে ছা'ই

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৬ ০২:২৪:১৮ PM

মাধবপুরে অ'গ্নিকা'ণ্ডে দোকান পু'ড়ে ছা'ই

ছবি নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাপড়ের দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে পশ্চিম বাজারের মোবারক ম্যানশনে অবস্থিত ‘সুমন ক্লথ স্টোর’ নামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দোকানের মালিক খোরশেদ আলম সুমন জানান, রাত ২টা ৪০ মিনিটের দিকে তাঁর মোবাইল ফোনে কল করে দোকানে আগুন লাগার খবর জানানো হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাসা থেকে ঘটনাস্থলে গিয়ে দোকানে ভয়াবহ আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে দোকানে থাকা বিভিন্ন ধরনের কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতরে পুড়ে যাওয়া কাপড় ও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

দোকানের মালিক খোরশেদ আলম সুমনের দাবি, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনতোষ মল্লিক জানান, অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জৈন্তাবার্তা/আরআর