র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে হবিগঞ্জের লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইনের কুলাহানি এলাকার আব্দুল হাসেমের ছেলে ফায়জুল আহমদ (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. খলিল মিয়া (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের লস্করপুর অংশে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৯ কেজি গাঁজা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/আরআর




