মাধবপুরে বিপুল মা/দকসহ নারী গ্রে/প্তার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

মাধবপুরে বিপুল মা/দকসহ নারী গ্রে/প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৪:৪৫:৪১ অপরাহ্ন

মাধবপুরে বিপুল মা/দকসহ নারী গ্রে/প্তার

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাঁর 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে র‌্যাবের দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। অপরজন পালিয়ে যায়।

আটক ফাতেমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফাতেমা বেগম রসুলপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী এবং আবুল কাশেম ও পুতুল বেগমের মেয়ে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ও তাঁর পলাতক সহযোগী পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব-৯-এর সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ফাতেমাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা