বাহুবলে ভা'রতীয় পণ্যসহ গ্রে'প্তার ৭
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ PM

বাহুবলে ভা'রতীয় পণ্যসহ গ্রে'প্তার ৭

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০২:৫৯:৪৮ PM

বাহুবলে ভা'রতীয় পণ্যসহ গ্রে'প্তার ৭


হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার ৬ নম্বর মিরপুর ইউনিয়নের কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরবের রিয়াজ উদ্দিন (৪৫), শেরপুরের ঝিনাইগাতীর বকুল হোসেন (৫১), নারায়ণগঞ্জ সদর এলাকার তাপস কুমার মোদক (৪৩), ঢাকার সবুজবাগের জাহিদুল ইসলাম লীমন (৪৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোহাম্মদ সবুজ (৪৫), শরীয়তপুরের জাজিরার মালেক হোসেন ওরফে অপু (৫২) এবং সিলেটের গোয়াইনঘাটের দুলাল মিয়া (৪৯)।

বাহুবল মডেল থানার পুলিশ জানায়, অভিযানে সৌখিন ও মিতালী পরিবহনের দুটি বাস আটক করা হয়। পরে বাস দুটির পেছনের যাত্রীদের বসার সিট এবং দুপাশের মালপত্র রাখার বাক্স তল্লাশি করে ভারতীয় এসব পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে ১৪০টি ভারতীয় কম্বল, সাড়ে পাঁচ হাজার পিস কিটক্যাট চকলেট, ১৩০ প্যাকেট ওরিও বিস্কুট, ৫০ প্যাকেট স্নিকার্স চকলেট, ২৪ পিস রেড বুল এনার্জি ড্রিংক, ১০ প্যাকেট ডেইরি মিল্ক, ৯৬ বোতল আমুল কুল জুস এবং সাত প্যাকেট বেনজো চকলেট।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক