নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ, গৃহবধূকে মা র ধ র ও গাছ কাটার অ ভি যো গ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ PM

নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ, গৃহবধূকে মা র ধ র ও গাছ কাটার অ ভি যো গ

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ১০:১০:২১ PM

নবীগঞ্জে জায়গা নিয়ে বিরোধ, গৃহবধূকে মা র ধ র ও গাছ কাটার অ ভি যো গ

সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একদল প্রভাবশালী লোকজন কর্তৃক ওই গ্রামের গ্রাম পুলিশ মন্টু মিয়ার স্ত্রী রুজি বেগম (৪৫) নামের গৃহবধূকে বেদরক মারপিট ও শ্লীলতাহানী সহ বিভিন্ন জাতের ফলন্ত গাছ কর্তন করে জায়গা জবরদখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ হামলাকারীদের কবল থেকে স্ত্রীকে বাঁচাতে গিয়ে এসময়  গ্রাম পুলিশ মন্টু মিয়া  (৫০) তিনিও গুরুতর আহত হন৷ আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ২৯ আগষ্ট শনিবার ভোর অনুমান ৫টার দিকে৷ 

অভিযোগে উল্লেখ ও ভুক্তভোগীরা জানান,উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামের তাদের প্রতিবেশী আব্দুল গনির পুত্র সৌদি প্রবাসী নুরুল আমীন নামের ব্যক্তি গৃহবধূ রুজি বেগমের নিকট থেকে সম্প্রতি  ১.২৫ শতক ভূমি ক্রয় করেন৷ বর্তমানে বিবাদীদের বাড়ীর রাস্তা ক্রয়কৃত জায়গায় না হওয়াতে অসহায় পরিবারের আরো জায়গা নেওয়ার চেষ্টায় লিপ্ত থাকেন আব্দুল গনি ও তার লোকজন৷ এ নিয়ে গৃহবধূর পরিবারের সাথে দীর্ঘদিন যাবৎ মনমালিন্য সহ কোর্টে,থানায় ও ইউএনও অফিসে অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের করা হয়৷ এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে৷ এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে প্রভাবশালী আব্দুল গনি, তার পুত্র মইনুল হক,আইনুল হক,মুহি্বুর রহমান, মৃত আজিজুল মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া,কিয়াম উল্লার পুত্র মোমিন মিয়া,সুরুজ মিয়ার পুত্র নানু মিয়া সহ ৪০/৪৫ জন লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে গৃহবধূ রুজি বেগমের বাড়িতে প্রবেশ করে হামলা একটি ঘর  ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেন, বিভিন্ন জাতের ফলন্ত গাছ কর্তন, গৃহবধূ রুজি বেগমকে মারপিট করে শ্লীলতাহানি করে জায়গা জবরদখল করে সাথে সাথেই কাটা তারের বেড়া দিয়ে অরাজকতা সৃষ্টি করেন৷ এসময় হামলাকারীরা এলাকায় আতংক সৃষ্টি করেন৷ এছাড়াও একটি দামী মোবাইল ফোন ভাংচুর করেন৷ নিরুপায় হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা দারোগা আসিফ ইকবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরবর্তী আইনানুগ  পদক্ষেপ তদন্ত অনুযায়ী গ্রহন করা হবে৷

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: