তিন বার হামলার শিকার এই শিশু, তবুও বেঁচে আছে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ PM

তিন বার হামলার শিকার এই শিশু, তবুও বেঁচে আছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৮:১০:২৩ AM

তিন বার হামলার শিকার এই শিশু, তবুও বেঁচে আছে

ছবি: সংগৃহীত


দখলদার ইসরায়েলি সেনাদের চালানো হামলায় গাজায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। ইসরায়েলিদের হামলায় এখন মৃত্যুপুরীতের পরিণত হয়েছে ছোট্ট এই উপত্যকা। তবে সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে তাহলে কার সাধ্য মেরে ফেলার? তেমনই এক ঘটনা ঘটেছে গাজার তিন বছরের শিশু আহমাদ সাবাতের ক্ষেত্রে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দখলদার ইসরায়েলিদের হাতে তিন বার হামলার শিকার হয়েছে সাবাত। কিন্তু তা সত্ত্বেও এখনো বেঁচে আছে সে। যদিও ইসরাইলিদের হামলায় বাবা-মা, ভাই-বোন, চাচাসহ পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়েছে সাবাত।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, গত ৭ অক্টোবর প্রথম হামলার শিকার হয় আহমাদ সাবাত। ঐদিন নিজের বাবা ও চার ভাইবোনকে হারায় সে। এরপর তাকে দেখাশুনার দায়িত্ব নেয় তার বাবার পরিবারের সদস্যরা। কিন্তু তারা গাজার রাদওয়ান বিভাগে চালানো ইসরায়েলের হামলায় প্রাণ হারান। এ যাত্রায়ও বেঁচে যায় সাবাত।

ঐ হামলার পর বেঁচে যাওয়া এক চাচার সঙ্গে সাবাতকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরএডব্লিউ নুসেরাত শরণার্থী ক্যাম্পের একটি স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানেও বিমান হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। ঐ হামলায় সাবাত তার দুটি পা হারায় এবং তার চাচা নিহত হয়।

বর্তমানে দেইর-এল-বালাহর আল-আকসা শহিদ হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে সাবাত। সেখানে চিকিত্সা নিচ্ছে সে। তবে নির্বিচার হামলা অব্যাহত রাখায় সাবাত যে আবারও হামলার শিকার হবে না এ নিশ্চয়তা দিতে পারছে না কেউ।

এম সি



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ