মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ যুবকের যাবজ্জীবন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ PM

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ যুবকের যাবজ্জীবন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৩:৩৩:৩১ AM

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ২ যুবকের যাবজ্জীবন


হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন। আসামিরা পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল মনসুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের জীবধরছড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) এবং একই গ্রামের হুসেন আলীর ছেলে সালাহ উদ্দিন (২৪)।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ অক্টোবর আসামিরা রাত ৮টার দিকে ওই উপজেলার রানীগাঁও ইউনিয়নের গরমছড়ি গ্রামের বাসিন্দা মা ও মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ২০ জুন আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের অনুপস্থিতিতে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

আবুল মনসুর চৌধুরী বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায় অপরাধীদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। মামলার আরেক আসামি হারুন মিয়ার বয়স কম হওয়ায় তার বিচার অন্য আদালতে হবে।”

JA



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,