নবীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে হাইব্রীড বীজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ PM

নবীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে হাইব্রীড বীজ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০৭:৫৫:৫০ AM

নবীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে হাইব্রীড বীজ

নবীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষক পেলেন বিনামূল্যে হাইব্রীড বীজ।


নবীগঞ্জে ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সভা কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ শেখ ফজলুল হক মনি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ। এছাড়া বিভিন্ন কর্মকর্তা, ইউপি সদস্য ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে মোট ৩ হাজার ৫ শত কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য ২ কেজি করে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

JA



শীর্ষ সংবাদ:

গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক