মাধবপুরে ধর্মঘর ডিগ্রী কলেজে কর্মজীবন বিষয়ক আলোচনা সভা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

মাধবপুরে ধর্মঘর ডিগ্রী কলেজে কর্মজীবন বিষয়ক আলোচনা সভা

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৯:২২:৫৯ পূর্বাহ্ন

মাধবপুরে ধর্মঘর ডিগ্রী কলেজে কর্মজীবন বিষয়ক আলোচনা সভা

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মাধবপুর ( পুসাম) এর উদ্যোগে কর্মজীবন বিষয়ক আলোচনা সভা ও শিক্ষার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজের (এইচএসসি) শিক্ষার্থীদের কর্মজীবন ও বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশনা দেয়ার জন্য আলোচনা সভা আয়োজন করা হয়। সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘর ডিগ্রী কলেজের শিক্ষক জনাব রইস, পুসাম সদস্য মোছা: হ্যাপি (জবি) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুসামের সদস্য মোঃ মোদাব্বির হোসন (রাবি),  আকরামুল হোসেন (সাস্ট)। 

পুসামের সভাপতি  তোফায়েল পাঠান শান্ত আরো বলেন , 'আমরা ধারাবাহিকভাবে মাধবপুরের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সার্বিক সহযোগিতা এবং ক্যারিয়ার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সেশন করে যাচ্ছি। আগামীদিন গুলোতেও মাধবপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম চলমান থাকবে। 

উল্লেখ্য ,পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব মাধবপুর( পুসাম) ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন শিক্ষা সেমিনার আয়োজন করে আসছে।

এম সি



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক