দোয়ারাবাজারে অটোরিকশা চাপায় শিশু নিহত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অটোরিকশা চাপায় শিশু নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ১০:০১:৩৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অটোরিকশা চাপায় শিশু নিহত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসায়  যাওয়ার পথে অটোরিকশার চাপায় ফাইজা আক্তার (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। 

রবিবার (২৬ নভেম্বর ) সকাল ৯টায় উপজেলার শ্রীপুর পান্ডারগাও বাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা আক্তার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের গোপীনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আব্দুল হান্নান টেইলারের কনিষ্ঠ মেয়ে।সে শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সুত্রে যানাযায়, সকালে মাদ্রাসায়  যাওয়ার পথে

উপজেলার শ্রীপুর পান্ডারগাও বাজার স্ট্যান্ডসংলগ্ন স্থানে বেপরোয়া গতিতে আসা  একটি অটোরিকশা তাকে চাপা দেয়। সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার মঙ্গলপুর ডাউকের কাড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র  তাজ আলী (১৬) অটোরিকশা চালক বলে জানা গেছে। 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:বদরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক