সুনামগঞ্জে বন্ধুর সঙ্গে পরকীয়া করায় স্ত্রী’কে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্ধুর সঙ্গে পরকীয়া করায় স্ত্রী’কে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১১/২০২৩ ০৪:০৩:২২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বন্ধুর সঙ্গে পরকীয়া করায় স্ত্রী’কে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মিল্টন।


সুনামগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে স্বামী আব্দুল হামিদ মিল্টনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়ত উদ্দিন।

জানা যায়, রিপা বেগম নামের স্থানীয় এক সংগীত শিল্পীকে বিয়ে করেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের বাসিন্দা মিল্টন। পারিবারিক কলহের জেরে ৮ বছর সংসারের বিচ্ছেদ চেয়ে সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান রিপা বেগম। বাবার বাড়িতে থাকা অবস্থায় স্বামী মিল্টনের বন্ধু গুলজার নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রিপা। শহরের বড়পাড়ায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করতে থাকেন গুলজার ও রিপা। বিষয়টি জানতে পেরে রিপার প্রতি ক্ষিপ্ত হয়ে সবার অগোচরে বাসায় প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান ঘাতক মিল্টন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মিল্টনকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারিতে ঘটা হত্যাকাণ্ডটি দ্রুত বিচার আইনে আজ রায় ঘোষণা করলেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী