‘সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে’
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

কর্মীসভায় পরিকল্পনামন্ত্রী

‘সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে’

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৩ ০৭:৪৭:৫৪ পূর্বাহ্ন

‘সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে’

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন এম এ মান্নান।


পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মান্নান এমপি বলেছেন, আমি আপনাদের মানুষ। আমাকে আপনারা বারবার মায়া করছেন। উন্নয়ন করার সুযোগ দিচ্ছেন৷ আমি যতদিন বেঁচে আছি আপনার সেবার নিজের জীবন বিলিয়ে দিতে চাই৷ সুনামগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের সহযোগীতা চাই। আমি কাজের মানুষ আমাকে কাজ করার সুযোগ দিন 

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৫ টায় শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়িতে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সামনে নির্বাচন তাই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে৷ প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন৷ তিনি চান সুনামগঞ্জে বেশিবেশি উন্নয়ন হোক৷ শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুনামগঞ্জকে উন্নয়নে আলোকিত করেছি। আরও করব। সুনামগঞ্জে রেল আসবে, বিমানবন্দর হবে। কোন জায়গা আমরা খালি রাখব না৷ তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে৷ 

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের হাওয়া এখন ভালো। মাঝি ভালো, তাই দেশও ভালো আছে৷ এই সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছেন৷ দেশের মানুষ চায় উন্নয়ন আর বিএনপি চায় দেশের ক্ষতি করতে। তারা নির্বাচনে না এসে হরতাল অবরোধ করে মানুষকে কষ্ট দেয়৷ জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আর আমরা চাই উন্নয়ন আর উন্নয়ন। এই সরকারের উন্নয়নের সরকার৷ 

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির এনাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, জয়কলস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবেল আহমদ, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক খানসহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী