শান্তিগঞ্জে এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০২:৫০:৪৯ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী


ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবারো ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে এই মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সদর উপজেলার ৮৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকালে মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, ওসি খালেদ চৌধুরী, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মদনমোহন রায়, মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিহার রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য ও ডুংরিয়া উত্তরণ ক্লাবের সভাপতি মনিরুজ্জামান বারী সুজন, উত্তরণ ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট নূর আলম প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী