সুনামগঞ্জের ডিসিকে বদলি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ডিসিকে বদলি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/১২/২০২৩ ০৬:২৫:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ডিসিকে বদলি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নির্দেশ অনুযায়ী সুনামগঞ্জ জেলার ডিসিকে বদলির পর ময়মনসিংহের ডিসি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার (২ ডিসেম্বর) ইসির জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশন নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। কারণ আমরা না চাইলে এখন কোনো বদলি হবে না। এছাড়া ময়মনসিংহের ডিসির প্রত্যাহার চেয়েছিলাম আমরা।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে বদলি করে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপ-সচিব রাশেদ ইকবাল চৌধুরীকে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী