শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০২/১২/২০২৩ ১১:১৫:৫৩ পূর্বাহ্ন

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষককে আটক করেছে স্থানীয় জনতা।ঘটনাটি ঘটেছে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(নদীর পূর্বপাড়)তাহফিজুল কোরআন মাদ্রাসায়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে মাদ্রাসার একটি  ওই শিশু ছাত্রী(৬)কে ডেকে নিয়ে  ধর্ষণ চেষ্টা করেন কাওছার । বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অভিযুক্ত শিক্ষকের নাম কাওছার (২৩) তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া(নদীর পূর্বপাড়)তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছানী ইমাম  ।সে  উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়বন গ্রামের হাসান আলীর পুত্র।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান ঘটনা শুনে আমি ঘটনা স্থলে গিয়ে অভিযুক্ত কাওছার কে জিজ্ঞেস করলে সে ধর্ষণ করার চেষ্টা করছিল তা স্বীকার করেন। আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯নং ওয়াডের সদস্য কাছুম আলী বলেন ঘটনা শুনে আমরা স্থানীয় মুরব্বিদের নিয়ে এসে দেখি আমার গ্রামের হাফেজ কাওছার ধর্ষণ করার চেষ্টা করছিল তা স্বীকার করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী