তাহিরপুরে যাদুকাটা নদীতে স্টিল বডি, ও বারকি নৌকার সংঘর্ষে নিহত ২
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

তাহিরপুরে যাদুকাটা নদীতে স্টিল বডি, ও বারকি নৌকার সংঘর্ষে নিহত ২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৩ ১১:৪০:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে যাদুকাটা নদীতে স্টিল বডি, ও বারকি নৌকার সংঘর্ষে নিহত ২


সুনামগন্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে স্টিল বডির  ধাক্কায় বারকী নৌকা ডুবে ২ শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় নিহত দুই শ্রমিককের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নূরুল আমিন(২৬), একই গ্রামের আব্দুস শহীদের ছেলে সামায়ুন কবির(৩০)।

আহতরা হলেন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল ওয়াহিদ(৪৮), আতর আলীর ছেলে আব্দুল ওযুদ(৪৩) ও আব্দুর নূরের ছেলে মনির মিয়া(২৬)। এর মধ্যে আহত আব্দুল ওয়াহিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আব্দুল ওযুদ এবং মনিরকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ টায় বারকী শ্রমিক নূরুল আমিন, সামায়ুন কবির, আব্দুল ওয়াহিদ, আব্দুল ওযুদ ও মনির মিয়া একটি বারকী নৌকায় করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যাদুকাটা নদীর জামাইল্লারচর এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা একটি ড্রেজার বারকী শ্রমিকবাহী নৌকার উপর উঠে যায়। এতে বারকী নৌকাটি ডুবে যায়। এসময় আব্দুল ওয়াহিদ, আব্দুল ওযুদ ও মনির মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হলে নূরুল আমিন, সামায়ুন কবির নদীতে নিখোঁজ হন।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাতভর আভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোববার সকাল সাড়ে ৭ টার দিকে নূরুল আমিন, সামায়ুন কবিরের লাশ উদ্ধার করে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী