শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৩ ১২:৫৪:৩৬ অপরাহ্ন

শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন

শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধন।


সুনামগঞ্জের শান্তিগঞ্জে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে শান্তিগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুকান্ত সাহা৷ 

জানা যায়, শান্তিগঞ্জ এলএসডিতে ৩ হাজার ৩২ মেট্রিকটন আতপ চাল, ২৭২ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৬৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে৷ প্রতি কেজি আতপ চাল ৪৩ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা ও ধান ৩০ টাকা দরে কৃষক ও মিলারদের কাছ থেকে কেনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,  উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল  আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসীর মামুন, উপজেলা এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রেজা, শান্তিগঞ্জ উপজেলা মিল মালিক সমিতির উপদেষ্টা মুজিবুর রহমান, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি মো: নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী