মাধবপুরে রাস্তার অভাবে গৃহবন্দী ৬টি পরিবার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

মাধবপুরে রাস্তার অভাবে গৃহবন্দী ৬টি পরিবার

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৩ ০৯:১৮:৪৭ পূর্বাহ্ন

মাধবপুরে রাস্তার অভাবে গৃহবন্দী ৬টি পরিবার

ছবি : নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে রাস্তার অভাবে প্রায় গৃহবন্দী ৬ টি পরিবার। ভুক্তভোগী ওই পরিবার গুলো বিভিন্ন  দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পায় নি। অবশেষে ভুক্তভোগী পরিবারের লোকজন সংবাদ সম্মেলন করে তারা প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

বুধবার ( ৬ ডিসেম্বর)  দুপুরে আফজলপুর গ্রামে ভুক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল। মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের আব্দুল মোতালিব মিয়ার সহ ৬ টি পরিবারের লোকজন পার্শ্ববর্তী বাড়ির সামসুল হকের বাড়ির পুকুর পাড়ের উত্তর দিকের রাস্তা দিয়ে চলাচল করত। সম্প্রতি সামসুল হক রাস্তার পাশে ঘর নির্মান শুরু করলে আব্দুল মোতালিবের ছেলে মোঃ মারুফ মিয়া বাধা দেয়। কিন্ত সামসুল হক বাধা না মেনে ঘর নির্মান কাজ চালিয়ে যেতে থাকে। এই ঘটনায় মোঃ মারুফ মিয়া ২০২৩ সালের  ৬ মার্চ মার্চ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরদিন ৭ মার্চ মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

পরবর্তীতে মোঃ মারুফ মিয়া বাদি হয়ে হবিগন্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে একটি দরখাস্ত মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই জায়গায় শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য ও তদন্ত প্রতিবেদন দিতে মাধবপুর থানার ওসি কে নির্দেশ প্রদান করেন সেই সাথে সহকারী কমিশনার ( ভুমি)  কে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

আদালতের নির্দেশে মাধবপুর থানার ওসি ওই জায়গায় শান্তি শৃঙ্গলা বজায় রাখার জন্য মাধবপুর থানার অন্তর্গত মনতলা পুলিশ ফাঁড়ির এএসআই সুমন মিয়া কে দায়িত্ব দেন। সুৃমন মিয়া উভয় পক্ষ কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও সামসুল হক ও তার লোকজন ঘর নির্মান কাজ চালিয়ে যেতে থাকে। রাস্তা বন্ধ করে সামসুল হক ও তার লোকজন ঘর নির্মান করায় ৬ টি পরিবার প্রায় গৃহবন্দী অবস্তায় রয়েছে। তারা অন্যের বাড়ির উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মারুফ মিয়া।

তবে এই বিষয়ে সামসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পুকুর টি তার নিজের। এতদিন মারুফ ও তাদের বাড়ির লোকজন পুকুরের পাড় দিয়ে চলাফেরা করত।  এটা রেকর্ডকৃত রাস্তা না।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী