পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ১২:৫৭:১৫ অপরাহ্ন

পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত


প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক