ছাতকে নদী ভাঙনে কারণে লক্ষাধিক মানুষ দুর্ভোগে
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

ছাতকে নদী ভাঙনে কারণে লক্ষাধিক মানুষ দুর্ভোগে

অতিথি প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৮:০৮:৪০ পূর্বাহ্ন

ছাতকে নদী ভাঙনে কারণে লক্ষাধিক মানুষ দুর্ভোগে

নদীর তীরবর্তী গোবিন্দগঞ্জ-বিনদপুর পাকা সড়ক দৃশ্য।


সুনামগঞ্জের ছাতকে অসময়ে নদী ভাঙনের কবলে পড়েছে নদীর তীরবর্তী গোবিন্দগঞ্জ - বিনদপুর পাকা সড়ক। সড়কটির পাকা অংশ নদীতে ভেঙে পড়ায় কারনে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার সারাদিন বৃষ্টি কারনেই গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কটি নদীতে ধসে পড়ে যায়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তিনটি ইউনিয়নের ২৫টি গ্রামের স্কুল, কলেজ পড়ুয়াসহ লক্ষাধিকের অধিক জনসাধারণ।

এ সড়ক ভাঙ্গনের ঘটনার সাবেক উপজেলা প্রকৌশলী আফছর আহমেদ সরেজমিন তদন্ত করে গত ৫ জানুয়ারী সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে লিখিত ভাবে অবগত করেছেন। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ -বিনদপুর সড়কের গোবিন্দনগর ফজলিয়া আলীয়া মাদ্রাসা থেকে সিংঙ্গুগুয়া গ্রাম পর্যন্ত ৫০০ গজ পাকা সড়ক অসময়ে ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

এ নদীর আগ্রাসী ভাঙনে অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। বটের খাল নদীর তীরে গোবিন্দনগর এলাকাবাসীর উদ্যোগে সড়কে সংস্কার কাজ কওে ও সড়কটি সচল রাখতে পারেনি।

এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল,শিক্ষক রেজাদ্দ আহমদ ও যুবসংহতি নেতা ছাহেদ জানান, গত কয়েক দিন ধরে ভাঙন চললে ও এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এখনো ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রত ভাঙন রোধ করা সম্ভব না হলে অনেক ঘরবাড়ি ও নানা স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী