নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ব্যবসায়ী আটক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ PM

নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৩ ০৯:০৪:১৯ AM

নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ছবি : নিজস্ব


নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার ৬শ পিস ইয়াবাসহ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ( ০৮ ডিসেম্বর ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (পিলাবাড়ি) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলীর দিকনির্দেশনায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার দিবাগত রাত ০৩ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ী) গ্রামে মৃত আমজদ আলীর পুত্র লিটন মিয়া (৩৫) এর বসত ঘরে অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১ হাজার ৬ শ পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকতৃত মাদকের আনুমানিক মূল্য অনুমান ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত লিটন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক