ছাতকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

ছাতকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন

ছাতকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছাতকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।


ছাতক বাজারে পিঁয়াজের অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে ছাতক শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন।

এ সময় তিনি আড়ত থেকে পিঁয়াজ  ক্রয়ের মুল্য তালিকা দেখেন এবং গোদামে পিঁয়াজের মজুদ আছে কি না,এসব প্রত্যক্ষ করেছেন। এবং আড়তের মুল্য তালিকা দেখে তিনি দোকানে-দোকানে পিঁয়াজের মুল্য নির্ধারণ করে দিয়েছেন।

পিঁয়াজের খুচরা মুল্য প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কাউকে কোন জরিমানার আওতায়  আনা হয়নি। প্রাথমিক পর্যায়ে সব দোকানীদের শাষিয়ে দেয়া হয়েছে যাতে অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রি না করা হয়। এবং মুল্য তালিকা দোকানে প্রদর্শন করার কথাও বলা হয়েছে।

ছাতক শহরের সাদিক ষ্টোর, নেপাল ষ্টোর, শাহ জালাল ষ্টোর,বড়ভাই ষ্টোরে ১৭৫ টাকা কেজি, রহমত ষ্টোরে ১৬৫ টাকা কেজি,আরিফ ষ্টোরে ১৭৮ টাকা কেজি এবং মুহিবুর রহমান সাধু ষ্টোরে ১২০ টাকা কেজি মুল্যে পেঁয়াজ বিক্রির

 অনুমতি দেয়া হয়েছে। মুহিবুর রহমান সাধু ষ্টোরে পুরানা পেঁয়াজ থাকায় প্রতি কেজি১২০টাকা মুল্যে বিক্রির অনুমতি  দেয়া হয়েছে। 

সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন জানিয়েছেন  পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী