সুনামগঞ্জ-৫: মানিক ও শামিমকে শোকজ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৫: মানিক ও শামিমকে শোকজ

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ১১:৫১:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-৫: মানিক ও শামিমকে শোকজ

সুনামগঞ্জ-৫: মানিক ও শামিমকে শোকজ। ফাইল ছবি


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সুনামগঞ্জ ৫ আসনের আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী মহিবুর রহমান মানিক ও স্বতন্ত্র প্রার্থী শামিম আহমেদ চৌধুরীকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

সোমবার নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য সিনিয়র সহকারী জজ বেলাল হোসেনের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে নির্বাচনপূর্বক অনিয়ম ও নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে উভয় প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, উভয় প্রার্থী মনোনয়ন দাখিলের আগে ও পরে সড়কপথে মোটরসাইকেল শোডাউন, আনন্দ মিছিল, মতবিনিময় সভা, জনসংযোগ ও উঠান বৈঠকে জনসমাগম করা ও প্রার্থীদের বক্তব্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। যা একাধিক স্থানীয় ও জাতীয় মিডিয়ায় প্রকাশ পেয়েছে বলে উল্লেখ করা হয়।

কার্যধারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ৩, ৬ (খ), ৬ (গ) ৮ (ক) ও ১২ ভঙ্গ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়। ফলে স্বতন্ত্র প্রার্থী শামিম চৌধুরীকে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ও মহিবুর রহমান মানিককে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কমিটিকে লিখিত ব্যাখ্যা প্রদানে নির্দেশ দেয়া হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী