গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৩ ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন


গাজীপুর মহানগরের গাছা থানাধীন ঝাজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার ঝাজর এলাকায় মেসার্স সামনা ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া বলেন, চলন্ত কাভার্ডভ্যানটি হঠাৎ থেমে যায় ও মানুষ আগুন আগুন বলে চিৎকার দেয়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনে সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কাভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট বের হয়। কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানানো হলে আমাদের টিম ফিরে আসে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক