হবিগঞ্জ জেলা জুড়ে প্রথম দিনে ২৭ ব্যবসায়ীকে জরিমানা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ PM

হবিগঞ্জ জেলা জুড়ে প্রথম দিনে ২৭ ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৩ ০৬:৩৩:১৬ AM

হবিগঞ্জ  জেলা জুড়ে প্রথম দিনে  ২৭ ব্যবসায়ীকে জরিমানা


হবিগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলাজুড়ে প্রথম  দিনের অভিযানে ২৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

জানা যায়, ১ম দিনে জেলার ৯টি উপজেলায় একযোগে অভিযান করা হয়। এসময় পেয়াজে অতিরিক্ত মূল্য রাখা এবং পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ২৭জন ব্যবসায়ীকে ৬৯হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে শহরে ৬জন, বানিয়াচং উপজেলায় ১২জন, লাখাইয়ে ২জন, বাহুবলে ৪জন এবং নবীগঞ্জ উপজেলায় ৩জন ব্যবসায়ী। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ী সর্তক করা হয়। এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবাবন্দ সিনহা জানান, জেলা প্রশাসকের নির্দেশে জেলার প্রতিটি হাটবাজারে একযোগে অভিযান করা হয়।

এসময় জরিমানার পাশাপাশি বেশ কয়েকজনকে সর্তক করা হয়েছে। তাছাড়া ১২৫ টাকা  দামে পেয়াজ বিক্রি নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত  রবিবার বিকালে জেলা প্রশাসক দেবী চন্দ জেলার সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে জরুরী সভা করে পেয়াজের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক