চুনারুঘাটে কাভার্ডভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ PM

চুনারুঘাটে কাভার্ডভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৬:২০:১৮ AM

চুনারুঘাটে কাভার্ডভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চুনারুঘাটে কাভার্ডভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।


হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা আহত হলে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক দূর্গাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে তামীম মিয়া (২২) ও যাত্রী উমেদনগর এলাকার সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০), রামশ্রী এলাকার আনোয়ার আলীর মেয়ে তামান্না আক্তারকে (২৫) মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, কার্ভাডভ্যান দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক