বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শাহিবুর রহমান
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ PM

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শাহিবুর রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০২:০৯:৪৩ AM

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শাহিবুর রহমান

মো: শাহিবুর রহমান।


১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা তথা দেশ বিদেশে অবস্থানকারী বাংলাদেশের সম্মানিত নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, বানিয়াচংয়ের সামাজিক সংগঠন আমরা ক'জন এর সভাপতি মো: শাহিবুর রহমান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান বিজয় দিবসে গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ত্রিশ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনকে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

শুভেচ্ছা বার্তায় সবাইকে বানিয়াচং আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভাচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার, শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়।

এছাড়াও, এই বিজয়ের সাথে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগময় স্মৃতি। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ দেখেছেন অথবা অংশ নিয়েছেন। গোটা বিজয়ের মাসই তাদের কাছে একটি পরম পাওয়ার মাস।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে দেশবাসী বিজয় ও মুক্তির আনন্দে উল্লসিত হবে। ভালোবাসায় উজ্জীবিত ও শোকে মুহ্যমান হয়ে শ্রদ্ধা জানাবে অগণিত মুক্তিযোদ্ধাকে। নানা আয়োজনে সবার চেতনায় অনুরণিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধাবনত ভালোবাসা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক