মাধবপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৩
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ PM

মাধবপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৩

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ০৫:৫৭:১৪ AM

মাধবপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ৩

র‍্যাবের হাতে তিন ডাকাত গ্রেপ্তার।


হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইলফোন উদ্ধার করা হয়। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- ডাকাতির ঘটনার মূলহোতা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহেরের ছেলে এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া, শফিকুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হক, আবু সাঈদের ছেলে মোঃ হৃদয় মিয়া।

র‍্যাব জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্থান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুরে চা বাগানের রাস্তায় গাছ ফেলে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটে। ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত ন্যাশনাল টি কোম্পানির ডিজিএম এমদাদুল ইসলামের গাড়িসহ বিভিন্ন গাড়ি আটক করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতিকালে তারা দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে আহত করে। এ ঘটনার পরদিন ১৩ ডিসেম্বর গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক