লাখাইয়ে পালিত হলো মহান বিজয় দিবস
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

লাখাইয়ে পালিত হলো মহান বিজয় দিবস

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৩ ১১:৫৪:৪১ পূর্বাহ্ন

লাখাইয়ে পালিত হলো মহান বিজয় দিবস

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের  শুভ অনুষ্ঠান সূচনা হয়। দিবসটি উপলক্ষে  ব্যাপক  উৎসাহ উদ্দীপনার মধ্য সরকারী স্বায়াত্বশাসিত, বেসরকারি  আধাসরকারীপ্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা পরিষদের  কেন্দ্রীয় স্মৃতি সৌধ,  কৃষ্ণপুর বধ্যভূমি সহ বিভিন্ন বিদ্যালয়ের স্মৃতিসৌধে  পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯ টায় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, স্কুল কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইড ও শিশুকিশোর সংগঠন অংশ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও)  নাহিদা সুলতানা এর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান পরিচালনায় উপজেলা প্রশাসন আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম  লাখাই থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সালাহ উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমুখ।

সভার শুরুতে  বীরমুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসন এর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকল বীরমুক্তিযোদ্ধাদের প্রত্যেকের হাতে ৩ হাজার ৫ শত টাকার চেক তুলে দেয়  অতিথিবৃন্দ। বিকাল ৪ টায় হ্যালিপ্যাড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায়  উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী