লাখাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ PM

লাখাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৪:২৪:৩২ AM

লাখাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

লাখাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।


হবিগঞ্জের লাখাই উপজেলার অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে লাখাই  খাদ্য গুদামে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামনা রঞ্জুর দাস, লাখাই প্রেসক্লাবের সহ সভাপতি এম,এ ওয়াহেদ লাখাই প্রেসক্লাবের সহ সভাপতি আশীষ দাশগুপ্ত, সাংবাদিক মুফতি আসাদুজ্জামান আনোয়ারী, সাদিয়া অটোর রাইসমিল এর প্রতিনিধি মিজানুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার রায় সন্তোষ প্রমুখ।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কামনা রঞ্জুর দাস জানায়, চলতি আমন মৌসুমে ৪৪ টাকা কেজি দরে ৩৫৭মেট্রিক সিদ্ধ চাউল। ৪৩ টাকা কেজি দরে ১০৪ মেট্রিক টন আতপ চাউল, ৩০ টাকা দরে ১৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভ্যন্তরীন এই ধান ও চাল সংগ্রহ চলবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক