সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিনকে প্রাণনাশের হুমকি
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নিন্দা ও প্রতিবাদ

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিনকে প্রাণনাশের হুমকি

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১২:৫৭:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিনকে প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিনকে প্রাণনাশের হুমকি।


সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কলামিস্ট মোঃ নিজাম উদ্দিন'কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন পোস্টে কমেন্টসের মাধ্যমে প্রকাশ্যে অনেকে ভয়ভীতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বিবৃতির মাধ্যমে সুনামগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মোঃ নিজাম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত নেতা সাবেক চেয়ারম্যান, সমসাময়িক প্রেক্ষাপটের উপর একজন ভালো লেখক ও কলম সৈনিক। তার লেখাতে দেশপ্রেম দায়িত্ববোধ ফুটে উটে দলের সবার কাছে সে একজন সমাদৃত সংগঠক ও লেখক। তার বিরুদ্ধে কুচক্রী মহলের যে কোন অতৎপরতা আমরা রুখে দাঁড়াবো ইন শা আল্লাহ। তাকে ভয়ভীতি প্রদর্শন সহ প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সুনামগঞ্জ জেলা বিএনপি।

যৌথ বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী