লটারিতে হারলেন এমপি রতন ঈগলের মালিক সেলিম আহমেদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

লটারিতে হারলেন এমপি রতন ঈগলের মালিক সেলিম আহমেদ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১২:১৬:২৭ অপরাহ্ন

লটারিতে হারলেন এমপি রতন ঈগলের মালিক সেলিম আহমেদ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে স্বতন্ত্র দুই প্রার্থী সেলিম আহমেদ ও এমপি রতনের  পছন্দের প্রতীক ছিল ঈগল। প্রার্থী দু জনেই  ঈগল প্রতীক পাওয়ার জন্য আবেদন করেন। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে সমঝোতা করে প্রতীক বরাদ্দের চেষ্টা করে ব্যার্থ হন। পরে লটারিতে নির্ধারিত হয় সুনামগঞ্জ- ১ আসনের স্বতন্ত্র প্রার্থীদের ঈগল প্রতীক।

সোমবার   জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। সভার শুরুতেই সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে পছন্দের প্রতীক ঈগল চান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু। এসময় আরেক স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদও জানান, তাঁর পছন্দের প্রতীক ঈগল।

পরে দু’জনকে সমঝোতা করতে বলেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। কিন্তু সেই সমঝোতার প্রস্তাব আমলে নেন নি তারা। স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ দাবি করলেন, লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ হোক। 

পরে লটারিতে ঈগল প্রতীক পান সেলিম আহমদ । শেষে লটারিতে হেরে কেটলি প্রতীক নেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। তাঁর পক্ষে জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রতীক বুঝে নেন।

প্রতিক বরাদ্দ পেয়ে এমপি রতন তাহিরপুর বাদাঘাট পথসভা করেন, 

অপরদিকে নৌকার সমর্থনে নেতা কর্মী সাধারণ জনগন বিশাল মিছিল শেষে  বাদাঘাট বাজারে  পথসভা করে উন্নয়নের জন্য ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী