চুনারুঘাট প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ PM

চুনারুঘাট প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১২/২০২৩ ১০:২৬:২৬ AM

চুনারুঘাট প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা

ছবি: নিজস্ব


চুনারুঘাট উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ পরীক্ষায় অংশ নিয়েছে। চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ছাত্র-ছাত্রীদের অভিভাবক ছাড়াও শিক্ষক-সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষজন পরীক্ষা কেন্দ্রের আসে পাশে স্বতঃস্ফূর্ত ভাবে ভীড় জমান। কোমলমতি ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নিয়ে খুবই  উল্লাস প্রকাশ করে।

পাশাপাশি প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা দেখে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এ প্রসঙ্গে চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন  এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু জানান ২০০৭ সাল থেকে এ সংগঠনটির  উদ্যোগে কিন্ডারগার্টেন সমূহের ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

বৃত্তি পরীক্ষা গ্রহনকালে উপজেলা প্রশাসন সহ  সর্বস্তরের মানুষ সহযোগিতা করায় ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে ২০০৭ সালের ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল বাচ্চুর প্রচেষ্টায় চুনারুঘাট উপজেলা সব কয়টি কিন্ডারগার্টেন নিয়ে  এসোসিয়েশন গঠিত হয়। প্রতি তিন বছর অন্তর সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়।

উক্ত এসোসিয়েশনের সদস্যভুক্ত বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ অঞ্জনচন্দ্র রায়,সহ সভাপতি রয়েছেন কৃষ্ণপদ ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন অধ্যক্ষ মানিক চন্দ্র দেব।

সংগঠনের নেতৃবৃন্দরা খুবই আন্তরিক জানা যায়, চুনারুঘাট উপজেলার সবকটি কিন্ডারগার্টেনের  লেখাপড়ার মান ভালো। এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা যাচ্ছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক