কোনো ভোটার বাধা পেয়েছি বললেই ব্যবস্থা : ইসি রাশেদা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

কোনো ভোটার বাধা পেয়েছি বললেই ব্যবস্থা : ইসি রাশেদা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ০৩:৫২:৪৫ পূর্বাহ্ন

কোনো ভোটার বাধা পেয়েছি বললেই ব্যবস্থা : ইসি রাশেদা


নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যদি কোনো ভোটার বলেন বাধা পেয়েছি, কেউ ভয় দেখিয়েছে, আতঙ্কিত করার চেষ্টা করেছে তাহলে প্রমাণের প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো। নির্বাচনে মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা আমাদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোটের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই জন্য জনপ্রশাসন ও বিভিন্ন বাহিনী দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

প্রার্থীদের আচরণবিধি নিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙঘন করলে প্রার্থীদের শাস্তি দেওয়ার পশাপাশি প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমাদের ইচ্ছা অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ভোটাররা আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে করতে পারি সেটাই আমাদের মূল কাজ।

এ সময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক